
জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজন এবং জুলাইয়ে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা উত্তর জেলা শাখা। শনিবার বিকেলে দেবিদ্বার নিউ মার্কেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পুনরায় নিউ মার্কেট এলাকায় এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, গণহত্যার দায়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোট আয়োজনের দাবি জানান। তারা এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এই বিক্ষোভ মিছিলে কুমিল্লা উত্তর জেলা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৯: ৫৫আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৯: ৫৮