
রাঙামাটির কাউখালী-রানীরহাট সড়কের একটি বেইলি সেতুর পাটাতন আবারও ভেঙে পড়েছে। অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি বর্তমানে দুর্ঘটনাস্থলে আটকে আছে।
সেতুটি ভেঙে যাওয়ায় কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর আগে গত শনিবার সেতুটির পাটাতন ভেঙে গিয়েছিল। সেই সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তা মেরামত করলে গত মঙ্গলবার থেকে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়েছিল। মেরামতের মাত্র দুই দিনের মাথায় আবারও একই স্থানে দুর্ঘটনা ঘটল।