রাজধানীর শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের ময়লার ভাগাড়ে অভিযান চালানো হয়। সেখানে ময়লার স্তূপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়।