
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে অংশগ্রহণকারী অপর একজন পরীক্ষার্থী জিপিএ ৪ দশমিক ২৮ অর্জন করেছে। সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এই সাফল্যের তথ্য জানা যায়।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং ক্যাডেটদের কঠোর অধ্যবসায়ের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল বলেন, শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির কারণে ক্যাডেটরা বরাবরই ভালো ফলাফল করে আসছে। এই সাফল্যের জন্য তিনি ক্যাডেট, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।