বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের বয়স এখন ৮৩। এই বয়সে এসেও কাজের প্রতি তার অদম্য আগ্রহ ও ব্যস্ততায় একটুও ভাটা পড়েনি। বয়সের সংখ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক প্রজেক্টে নিয়মিত কাজ করে চলেছেন এই মেগাস্টার।
সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ বচ্চন টানা ২৪ ঘণ্টা শুটিং করার এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। দীর্ঘ সময় ধরে এভাবে কাজ করার কারণে তার নিয়মিত ব্লগ লেখার অভ্যাসে সাময়িক বিরতি পড়েছে বলেও জানিয়েছেন তিনি। কাজের এই অতিরিক্ত চাপের জন্য নিজের ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন এই কিংবদন্তি অভিনেতা।