ঝালকাঠি সদর হাসপাতাল এলাকায় আশ্রিত প্রায় ষাটোর্ধ্ব এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে তুলে নিয়ে দুই দফায় ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই গুরুতর অপরাধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ওই নারীর স্বামী মারা যান। এরপর থেকে চরম দারিদ্র্যের কারণে তার তিন ছেলে ও তিন মেয়ের পক্ষে মায়ের ভরণপোষণ করা সম্ভব হচ্ছিল না। এই অসহায়ত্বের কারণে গত এক বছর ধরে তিন বেলা খাবারের আশায় ওই নারী ঝালকাঠি সদর হাসপাতালের বারান্দায় আশ্রয় নিয়েছিলেন।