দীর্ঘদিন ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই রণতরিটি দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিচ্ছিল।
ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) এবং তাসনিম নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রণতরিটিতে কর্তব্যরত নৌসদস্যদের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘদিন সাগরে অবস্থান এবং মোতায়েন থাকার কারণেই নাবিকদের মধ্যে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।