সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আলমগীর হোসেন। তিনি রায়গঞ্জ পৌরসভা এলাকার রণতিথা মহল্লার মৃত বাবলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) বিকালে উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি এই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি।
এর আগে, গাড়ি বহরে হামলার এই ঘটনার জের ধরে গত শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা শামিমুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।