
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, চিকিৎসা এবং পুনরুদ্ধার কাজের জন্য নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর এবং দেশটির দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।