
চীনের তিব্বত অঞ্চলে ৫ দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) নিশ্চিত করেছে যে, বৃহস্পতিবার রাতের শেষভাগে এই ভূকম্পন অনুভূত হয়। এর আগে, চীনের অর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূকম্পন রেকর্ড করেছিল বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
ভূমিকম্পের পরপরই ওই এলাকায় একটি রুদ্ধ প্রাকৃতিক হ্রদ ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চীন সরকার সেখানে চতুর্থ স্তরের বন্যা সতর্কতা জারি করেছে। চীনের পানিসম্পদ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে রুদ্ধ হ্রদটির অবস্থা এবং সেখানকার বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে। বর্তমানে অঞ্চলটি প্রলয়ঙ্করী বন্যার ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে যাচ্ছে।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত