গ্রাহকদের স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর পাঁচটার দিকে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার স্ত্রী ও দুই সন্তানকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই ব্যবসায়ীকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত ছিল।