
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়ার স্মরণে একটি স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং কর্মচারী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত