ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুটি ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। ছবিগুলোতে তাকে যুক্তরাষ্ট্রের একটি আটককেন্দ্রে দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ৩০ আগস্ট প্রকাশিত এই ছবিগুলো চলতি বছরের জুনে তোলা হয়েছিল বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কারাকাসে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। আটকের পর তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়।