
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফাজিল মোহাম্মদ চৌধুরী হাটখোলা এলাকায় ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন মধুয়াই খালে এসব মৎস্য পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন।
এ সময় ফেনী জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত