
কানাডার বৃহত্তম শহর টরন্টোর ওপর দিয়ে বয়ে গেছে বজ্রসহ এক শক্তিশালী ঝড়। বুধবার সংঘটিত এই ঝড়ে মুষলধারে বৃষ্টি, তীব্র বাতাস এবং বড় আকারের শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, ঝড়ের তীব্রতায় টরন্টোর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, যার ফলে হাজারো পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝড়ের ব্যাপকতা বিবেচনায় নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ কিছু এলাকায় টর্নেডো সতর্কতা ও সতর্কবাণী জারি করেছে।