
চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, সরকারের ব্যবস্থাপনায় ইতিমধ্যে হামের ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় প্রথম ধাপের হামের টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে।
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী স্বাস্থ্য খাতের সামগ্রিক অগ্রগতি এবং বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি জানান, গত ছয় মাসে দেশের ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করে তিনি চিকিৎসা সেবার মানের উল্লেখযোগ্য উন্নতি দেখেছেন এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পেরেছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ড্রেনেজ ব্যবস্থার ত্রুটিগুলো আগামী সাত কর্মদিবসের মধ্যে সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবার মান নিয়ে খোঁজখবর নেন। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্যসেবার সামগ্রিক অগ্রগতি ও সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সম্প্রতি আমি দেশের প্রায় ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করেছি। আমার পরিদর্শনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, গত ৬ মাসে দেশের প্রতিটি হ
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ৭ কর্মদিবসের মধ্যে এই হাসপাতালেও চিকিৎসকদের সময়মতো আসা-যাওয়া ও সঠিক ডিউটি নিশ্চিত করা হবে। ড্রেনেজ বা পরিচ্ছন্নতার কোনও ত্রুটি থাকলে তা সাত দিনের মধ্যে সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেও