
সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারের দীর্ঘদিনের আবদ্ধ দেয়াল সরিয়ে সেখানে নান্দনিক পার্ক ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবারের সভায় সেই প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গুরুত্বপূর্ণ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোনো কারাগারের এই জায়গায় সিটি করপোরেশন কোনো বাণিজ্যিক স্থাপনা বা প্রতিষ্ঠান গড়ে তুলবে না।
এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পেছনে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বিশেষ প্রচেষ্টা রয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো কারাগারের জমিটি সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। তবে সিটি কর্পোরেশন এই জায়গায় কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করতে পারবে না; বরং জায়গাটি জনকল্যাণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হবে।
দীর্ঘদিন ধরে এই জায়গাটি কারাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পরবর্তীতে বাদাঘাটে কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হলেও পুরোনো কারাগারটি উন্মুক্ত করা হয়নি। এখন বাদাঘাটের কারাগারে সব বন্দিকে স্থানান্তর করে পুরোনো কারাগারের এই বিশাল এলাকা নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে। সেখানে সবুজের সমারোহ, হাঁটার পথ এবং নির্মল পরিবেশ গড়ে তোলা হবে, যা সিলেটকে একটি গ্রিন ও ক্লিন নগরী হিসেবে গড়ে তোলার অংশ।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, অচিরেই পার্ক ও জাদুঘর নির্মাণের কাজ শুরু হবে। এই পার্ক নগরীর শিশু-কিশোর, বয়স্ক এবং পরিবারগুলোর জন্য একটি প্রশান্তির ঠিকানা হবে। একইসঙ্গে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘরটি নতুন প্রজন্মকে আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেবে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত।