চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৫ হাজার ৩০০ বর্গকিলোমিটারের বেশি ভূখণ্ড এবং ২২০টিরও বেশি লোকালয় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। শনিবার (১৯ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, কেবল সেপ্টেম্বর মাসেই ৬৭০ বর্গকিলোমিটারের বেশি এলাকা এবং ২৭টি লোকালয় রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। বিবৃতিতে সুমি ও খারকিভ অঞ্চলের পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে।