দেশে পর্যাপ্ত দক্ষ ও মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য রোগীদের ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে যাওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, দেশের চিকিৎসকদের আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে। তবে এর জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চিকিৎসার বিদেশমুখী এই প্রবণতা রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।