
শান্তিপূর্ণ উদ্দেশ্যে বেসামরিক পারমাণবিক শক্তির ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একটি কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।
চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পারমাণবিক সহযোগিতার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এই চুক্তিটি তারই ধারাবাহিকতায় স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।