
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে নতুন একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চারতলা ভিত্তির ওপর একতলা বিশিষ্ট এই ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে মানিকগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। রোববার মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন। এছাড়াও নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, নতুন এই একাডেমিক ভবনটি নির্মিত হলে শ্রেণিকক্ষের সংকট নিরসন হবে এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত