
চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবাসহ জেবল হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডোংরা এলাকায় এ অভিযান চালানো হয়। বাহারছড়া পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। ধৃত জেবল হোসেন স্থানীয় ডোংরা এলাকার নুর মোহাম্মদের ছেলে।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হকের তত্ত্বাবধানে ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে, মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের তৎপরতাকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।