
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির এক আলোচনা সভায় বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাদের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মূল্যায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে দলটির উপজেলা সভাপতি এনামুল হক শাহিন এই অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্যে এনামুল হক শাহিন বলেন, রাজনীতির সুযোগসন্ধানী ও ‘অতিথি পাখিদের’ দিন শেষ হয়ে এসেছে। সকল চক্রান্ত প্রতিহত করে দলীয় ঐক্য বজায় রাখা এবং ত্যাগী নেতাদের যথাযথ সম্মান দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিষয়ে বিএনপি সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা ও স্থানীয় সাংগঠনিক সিদ্ধান্তকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা তুলে ধরে শাহিন সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রকাশ করেন। একই সঙ্গে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি অতীতে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের নিরুৎসাহিত করার প্রবণতার কড়া সমালোচনা করেন।
উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হাকিম মন্ডল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ ও সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দীন। সভায় শাজাহানপুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত