
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষ সুবিধা দিতে এপিক হেলথ কেয়ার লিমিটেডের সঙ্গে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই দ্বিপক্ষীয় চুক্তিটি সম্পন্ন হয়। এর ফলে ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এপিক হেলথ কেয়ার থেকে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন। মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এই যৌথ উদ্যোগ স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি মানসম্মত চিকিৎসা পৌঁছানোর নতুন সুযোগ তৈরি করবে। এই অংশীদারত্বের মাধ্যমে কার্ডধারী ও কর্মীরা তাঁদের পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার নিশ্চয়তা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় প্রতিষ্ঠানেটির ডিরেক্টর জসিম উদ্দিন, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু ও শাহরিয়ার ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চট্টগ্রাম রিজিওনাল হেড সাইফুল আলম চৌধুরী নিজ প্রতিষ্ঠানের অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গ্রাহক, কর্মকর্তা ও তাঁদের পরিবারের সার্বিক কল্যাণে সেরা সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষ অঙ্গসংীকারাবদ্ধ। এপিক হেলথ কেয়ারের সঙ্গে চুক্তিটি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেরই একটি অংশ, যা চিকিৎসাসেবা গ্রহণকে সংশ্লিষ্ট সবার জন্য অনেক বেশি সহজ ও সুবিধাজনক করে তুলবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অনুপম কুমার পাল এবং ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার প্রধান বিজয় কুমার দত্ত উপস্থিত ছিলেন। প্রাতিষ্ঠানিক এই সহযোগিতার মাধ্যমে দুই পক্ষই স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ক্ষেত্রকে আরও জোরদার করার তাগিদ দেন। উভয় প্রতিষ্ঠানের যৌথ আশা, এই সমঝোতা গ্রাহক ও কর্মীদের সার্বিক চিকিৎসাসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে।