
গত ২৪ ঘণ্টার ব্যবধানে উত্তর ইউরোপের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে 'বোলো' ও 'অস্টেন' নামের দুটি শক্তিশালী ঝড়। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়ের আঘাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের প্রভাবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে অঞ্চলটি।
পরিসংখ্যান অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাজ্যের ৮২ হাজারের বেশি, ফ্রান্সের প্রায় ৬০ হাজার এবং জার্মানির অন্তত ১০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলের আর্গিল অ্যান্ড বুট এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার। ঝড়ের তীব্রতায় গাছপালা ও বিদ্যুতের তার উপড়ে পড়ায় স্কটল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডের বিভিন্ন সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
এদিকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় শহর ব্রাইটনে শুক্রবার অস্টেন ঝড়ের আঘাতে একটি অব্যবহৃত জেটি ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতির কারণে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত