
জামালপুরের ইসলামপুরে শনিবার (৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের।
দিবসটি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান। এ ছাড়া জয়নাল আবেদীন সরকার ও ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত