
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় গভীর রাতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের একটি ভিডিওতে হেলমেট পরিহিত এক ব্যক্তিকে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
পুলিশ জানিয়েছে, এই আকস্মিক বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।