
গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার ভেঙে পড়া এই শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে।
সোমবার বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে এর অবস্থান সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল এসময় বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করলে তিনি সেসব সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন।
প্রেসিডেন্টের প্রেস সচিব মো. সরওয়ার আলম এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাতের সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব এবং প্রেস সচিবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।