
জামায়াতে ইসলামীর বর্তমান অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, বর্তমানে জামায়াতে ইসলামীর গাজী নজরুল ইসলাম, আমির হামজা এবং মেজর আক্তারুজ্জামান ছাড়া আর কী অর্জন রয়েছে।
একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াতের সঙ্গে এনসিপির সংসার চালিয়ে যাওয়া কখনোই সম্ভবপর হবে না। এনসিপির রাজনৈতিক উত্থানের স্বার্থেই এই সংসার ভাঙা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত