
তুরস্কের আনতালিয়ার জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, বুধবার বিকাল পৌনে ৩টায় সম্মেলনস্থলে এই বৈঠকটি শুরু হয়।
প্রায় আধাঘণ্টাব্যাপী স্থায়ী এই বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
বৈঠকটিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।