
যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে চার ঘণ্টা বন্ধ থাকার পর উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি এই তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি জানান, মূলত পুরোনো হার্ডওয়্যারের কারণে এই বিপর্যয়টি ঘটেছিল।
এর আগে শুক্রবার বিকেলের দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব বিমানবন্দর থেকে ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। এই নির্দেশনার ফলে সারা দেশে চার হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয় এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব ঘটে। ২০২৩ সালের জানুয়ারিতে এফএএর কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর দেশজুড়ে এমন স্থগিতাদেশ জারির ঘটনা এটিই প্রথম।
এতে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়।