
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে প্রার্থী হিসেবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা। তবে এই আহ্বান আনুষ্ঠানিকভাবে তার প্রতি কোনো সমর্থন ঘোষণা নয়, বরং তাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করা এবং সম্ভাব্য প্রচারের প্রস্তুতি নেওয়ার একটি সিদ্ধান্ত মাত্র।
ওকাসিও-কর্তেজ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে আসছেন। তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এর আগে তিনি জানিয়েছিলেন যে, মধ্যবর্তী নির্বাচনের পর তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বর্তমানে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন কিংবা সিনেট নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা—উভয় পথই তার জন্য খোলা রয়েছে।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত