
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি নিশ্চিত করেছেন যে, প্রধানমন্ত্রীর এই চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী চট্টগ্রামের তিনটি বন্যাদুর্গত উপজেলা—হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী পরিদর্শন করবেন। এই সফরসূচির অংশ হিসেবে তিনি বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া বন্যায় গৃহহারা পরিবারগুলোর কাছে নতুন নির্মাণকৃত বাড়ি হস্তান্তর করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের প্রশাসন জোর প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে দলীয়ভাবেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।