মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

prothomalo-bangla/2026-11-18/kthbk42f/9d421918-393a-4d1f-b4f3-35f9c26b6805.jfif