সিলেটের আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে হোটেল পলাশ থেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় তিনি হোটেলের একটি কক্ষে অবস্থান করছিলেন। গ্রেপ্তারের পর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ২০১৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে হোটেলের সামনে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এতে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন। তিনি জানান, হোটেল পলাশ থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত