৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রকাশিত: 10:34 AM, July 19, 2026 পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক সরকারের আমন্ত্রণে আজ রোববার সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষাবিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও উন্নয়নের লক্ষ্যে সেনাপ্রধান কাজ করবেন। এই উদ্দেশ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানও পরিদর্শন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তুরস্ক সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে। SHARES জাতীয় বিষয়: আইএসপিআরওয়াকার-উজ-জামানতুরস্ক সফরবাংলাদেশ সেনাবাহিনীসেনাপ্রধান