মহাখালী টার্মিনাল থেকে পূর্বাচলে বাস স্থানান্তর শুরু

প্রকাশিত: 9:30 AM, July 16, 2026

রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল থেকে বাসগুলোকে পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর করার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বুধবার দুপুরে ২০টি বাস সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে এই স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।