রেলওয়ে চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

বাংলাদেশ রেলওয়ে স্পোর্টস কন্ট্রোল বোর্ডের তত্ত্বাবধানে জোনাল স্পোর্টস কাউন্সিল, চট্টগ্রামের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মোহাম্মদ সফিকুর রহমান চেয়ারম্যান এবং চৈতী মুহুরী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত অভিষেক অনুষ্ঠানে কমিটির কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি রেলওয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পাহাড়তলীর বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জাকির আহসান, ঢাকার সভাপতি এবিএম কামরুজ্জামান, চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঞা এবং সদরের মো. জহিরুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ রেলওয়ে এসএ ক্লাবের সভাপতি মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে রেঞ্জার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।