জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত

প্রকাশিত: 1:31 PM, July 15, 2026

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠেয় দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষা দুটির মধ্যে রয়েছে মাস্টার্স ও ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠেয় প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা ২৫ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। এছাড়া প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষাটি ১১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। তবে এই দুটি পরীক্ষা বাদে পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।