নাচোলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: 12:00 PM, July 21, 2026 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামী শুদ্ধতা' প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপক), নাচোল-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ওবাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। তিনি তার বক্তব্যে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছোটবেলা থেকেই নীতি ও নৈতিকতার চর্চা জরুরি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতর্ক প্রতিযোগিতায় সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়, খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন। SHARES অন্যান্য বিষয়: চাঁপাইনবাবগঞ্জদুর্নীতি প্রতিরোধনাচোলবিতর্ক প্রতিযোগিতাসচেতনতা