গাইবান্ধায় নবজাতক চুরির চেষ্টার অভিযোগে দম্পতি কারাগারে প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক দম্পতিকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার দুজন হলেন গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামের সিরাজুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী শেফালী বেগম (৩৫)। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রুপালী বেগম প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বেলা ১১টার দিকে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। সন্ধ্যার দিকে নবজাতককে কোলে নিয়ে প্রসূতি বিভাগের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন শিশুটির দাদি জয়গুন বেওয়া। এ সময় পাশের শয্যায় থাকা শেফালী বেগম নবজাতকটিকে কোলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। একপর্যায়ে জয়গুন বেওয়া নবজাতককে শেফালীর কোলে দিয়ে চিকিৎসকের কাছে যান। এই সুযোগে শেফালী বেগম ও তাঁর স্বামী সিরাজুল ইসলাম নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করেন। চিকিৎসকের কাছ থেকে ফিরে এসে জয়গুন বেওয়া নবজাতককে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ওই দম্পতিকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায় এবং চুরির মামলা দায়ের করে। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানিয়েছেন, নিঃসন্তান হওয়ার কারণে তাঁরা নবজাতকটি চুরি করেছিলেন। এছাড়া শেফালী বেগম প্রসূতি সেজে হাসপাতালে প্রবেশ করেছিলেন বলে ধারণা করছে পুলিশ। তাঁর শরীরে বাঁধা অবস্থায় অতিরিক্ত কাপড় পাওয়া গেছে, যা ব্যবহার করে তিনি পেট উঁচু করে প্রসূতি সাজার চেষ্টা করেছিলেন। আজ তাঁদের গোবিন্দগঞ্জ চৌকি আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল সকালে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জাহিদুল ইসলামের (৪১) স্ত্রী রুপালী বেগমের (৩০) প্রসবব্যথা ওঠে। সন্ধ্যার দিকে নবজাতককে কোলে নিয়ে প্রসূতি বিভাগের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন শিশুটির দাদি জয়গুন বেওয়া (৬০)। SHARES জাতীয় বিষয়: অপরাধগাইবান্ধাগোবিন্দগঞ্জনবজাতক চুরিস্বাস্থ্য কমপ্লেক্স