শাহজালাল বিমানবন্দরে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের আসনের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের সাড়ে ৯ কেজির বেশি সোনা জব্দ করা হয়েছে। বুধবার (২ আগস্ট) রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করে। কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের ওই উড়োজাহাজে তল্লাশি চালায়। এ সময় বিমানের একটি সিটের নিচে স্কচটেপে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত এসব স্বর্ণের বারের মোট ওজন ৯ কেজি ৩৩ গ্রাম (৯.৩৩ কেজি)। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় জড়িত কাউকে এখনও সনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। SHARES জাতীয় বিষয়: কাস্টমস গোয়েন্দাফ্লাই দুবাইশাহজালাল-বিমানবন্দরস্বর্ণ উদ্ধারস্বর্ণ চোরাচালানস্বর্ণের বার