বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি ও উন্নয়ন আলোচনা প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬ ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি যাত্রা শুরু করে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক মো. মমিনউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান তাপু এবং জেলা বন কর্মকর্তা মো. জাকিরুল হক সরকারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি পরবর্তী সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন। তিনি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে পর্যটন খাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের বিশেষ সুপারিশে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো পার্কে কালচারাল ভিলেজ নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঝালকাঠির পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সহজতর হবে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES ভ্রমণ বিষয়: জেলা প্রশাসনঝালকাঠিপর্যটনবিশ্ব পর্যটন দিবসর্যালি