ফ্রান্সে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ও অবরোধ, আটক ৪ শতাধিক

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ফ্রান্সে শিক্ষাব্যবস্থার নানা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন চরম আকার ধারণ করেছে। অতিরিক্ত শিক্ষার্থী ও শিক্ষক সংকটসহ বিভিন্ন দাবির প্রেক্ষিতে গড়ে ওঠা এই আন্দোলনে দেশজুড়ে চার শতাধিক মানুষকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই ব্যাপক বিক্ষোভের ফলে অন্তত ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্দোলন চলাকালে শিক্ষার্থী, শিক্ষক এবং পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, পরিস্থিতির অবনতি ঘটায় পুরো ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অনেক জায়গায় স্কুল অবরোধের ঘটনাও ঘটেছে।