ইসলামী শরিয়তে যে ১৪ নারীকে বিয়ে করা হারাম

প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

মানবজীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতোই জৈবিক চাহিদাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাহিদা পূরণে ইসলামী শরিয়তে বিয়ের বিশেষ বিধান দেওয়া হয়েছে। বিয়ে সৃষ্টিজগতের এক চিরায়ত ধারা, যা কেবল মানবজাতির মধ্যেই সীমিত নয়; বরং সমগ্র সৃষ্টিকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে, 'আমি প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।' (সুরা জারিয়াত, আয়াত: ৪৯)

যেসব ব্যক্তির বিয়ের সামর্থ্য রয়েছে, রাসুলুল্লাহ (সা.) তাঁদের সঠিক সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে উৎসাহিত করেছেন। তিনি হাদিসে নির্দেশ দিয়েছেন, 'হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য। কেননা, বিয়ে দৃষ্টির নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতাকারী।' (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)

বিয়ে করা সব নবী-রাসুলদের সুমহান সুন্নত। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, 'বিয়ে আমার সুন্নত। যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিয়ে করো। কারণ, আমি উম্মতের সংখ্যা নিয়ে হাশরের মাঠে গর্ব করব।' (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৬)

ইসলামী শরিয়তে সর্বমোট ১৪ জন নারীকে বিয়ে করাকে হারাম বা অবৈধ ঘোষণা করা হয়েছে। রক্তসম্পর্ক, দুধসম্পর্ক এবং বৈবাহিক সূত্রের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আরোপিত হয়। নিচে তাঁদের তালিকা তুলে ধরা হলো:

১. মা — একইভাবে দাদি, নানি এবং তাঁদের ঊর্ধ্বতন সব নারী।২. বাবার স্ত্রী — বাবা মারা গেলে কিংবা তালাক দিলেও বাবার স্ত্রী বা সৎমাকে বিয়ে করা কোনো সন্তানের জন্য বৈধ নয়। প্রাক-ইসলামী জাহেলি যুগে এই প্রথা থাকলেও ইসলামে এটি কঠোরভাবে হারাম করা হয়েছে।৩. মেয়ে — নিজের মেয়ে, ছেলের মেয়ে (নাতনি), মেয়ের মেয়ে (নাতনি) এবং তাঁদের গর্ভজাত যেকোনো কন্যাসন্তান।৪. বোন — সহোদর বোন, বৈমাত্রেয় বোন (সৎমায়ের মেয়ে) এবং বৈপিত্রেয় বোন (সৎবাবার মেয়ে)।৫. ফুফু — বাবার সহোদর বোন এবং বাবার বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।৬. স্ত্রীর কন্যাসন্তান ও ঊর্ধ্বতন স্বজন — যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন ঘটেছে, তাঁর পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরসজাত কন্যাসন্তান, স্ত্রীর আপন মা (শাশুড়ি), নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি।৭. খালা — মায়ের সহোদর বোন এবং মায়ের বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।৮. ভাতিজি — সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে এবং তাঁদের পরবর্তী প্রজন্মের কন্যাসন্তান।৯. ভাগ্নি — সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে এবং তাঁদের পরের প্রজন্মের কন্যাসন্তান।১০. দুধ মেয়ে — স্ত্রীর দুধ পান করেছে এমন কন্যাসন্তান, সেই মেয়ের মেয়ে, দুধছেলের মেয়ে, তাঁদের পরের প্রজন্মের যেকোনো কন্যাসন্তান এবং দুধছেলের স্ত্রী।১১. দুধ মা — দুধ মা এবং তাঁর দিকের খালা, ফুফু, নানি, দাদি ও তাঁদের ঊর্ধ্বতন সব নারী স্বজন।১২. দুধ বোন — দুধ বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাঁদের গর্ভজাত যেকোনো কন্যাসন্তান। শরিয়তে দুধসম্পর্ককে রক্তসম্পর্কের মতোই গণ্য করা হয়।১৪. দুই নারীকে একসঙ্গে স্ত্রী হিসেবে রাখা — এমন দুই নারীকে একই সময়ে বিবাহবন্ধনে স্ত্রী হিসেবে রাখা যাবে না, যাদের মধ্যে একজন পুরুষ হলে তাঁদের পরস্পর বিয়ে অবৈধ হতো; যেমন— স্ত্রীর বোন (শালিকা), খালা শাশুড়ি ও ফুফু শাশুড়ি।