সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ এশিয়ান গেমসে অংশ নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, তাদের লক্ষ্য ফাইনালে খেলা। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। বৃহস্পতিবার (১ অক্টোবর) টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। বৃষ্টির কারণে ম্যাচটি ১৩ ওভারে কমিয়ে আনা হয়েছিল। এই সংক্ষিপ্ত ম্যাচে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিটন দাস বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতাম, তাহলে হয়তো ফল ভিন্ন হতো।’ SHARES খেলাধুলা বিষয়: এশিয়ান গেমসক্রিকেটপাকিস্তান ক্রিকেটবাংলাদেশ-ক্রিকেটলিটন দাস