২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৬ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা আরও একটি দলের বিপক্ষেও খেলতে হবে টাইগারদের, তবে সেই দল এখনো চূড়ান্ত হয়নি। কেপটাউনে বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা ও সূচি প্রকাশ অনুষ্ঠানে গ্রুপ পর্বের দলগুলোর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। তিন দেশের ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে। বিশ্বকাপের ‘এ’ ও ‘বি’—দুই গ্রুপেই খেলবে ছয়টি করে দল। ‘এ’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। SHARES খেলাধুলা বিষয়: ওয়ানডে ক্রিকেটক্রিকেট সূচিটাইগার্সবাংলাদেশ-ক্রিকেট২০২৭ বিশ্বকাপ