টিসিবির সয়াবিন তেলের কার্টুনে মিলল পানির বোতল, এলাকায় চাঞ্চল্য

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

কুড়িগ্রামের চর রাজিবপুরে টিসিবির পণ্য সরবরাহের সময় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সরকারি এই পণ্য সরবরাহের সময় সয়াবিন তেলের কার্টুন খুলে তেলের পরিবর্তে পানির বোতল পাওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাজিবপুর সদর ইউনিয়নের 'ভাই ভাই এন্টারপ্রাইজ' নামক প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফারুক জানান, তারা ময়মনসিংহ থেকে টিসিবির পণ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসেন। পণ্য সরবরাহের এক পর্যায়ে সয়াবিন তেলের দুটি কার্টুন খোলা হলে ভেতরে তেলের বোতলের জায়গায় পানির বোতল দেখতে পান তারা। এমন অস্বাভাবিক বিষয় দেখে সংশ্লিষ্টরা বিস্মিত হন।

ফারুক আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে টিসিবির ময়মনসিংহস্থ সরবরাহকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কর্তৃপক্ষ বিষয়টি ভুলবশত ঘটেছে বলে স্বীকার করেছে। তবে টিসিবির মতো সরকারি পণ্য সরবরাহে এমন অনিয়ম বা ভুলের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে এর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৩: ৫৭আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৩: ৫৯

ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুক জানান, তারা ময়মনসিংহ থেকে টিসিবির পণ্য নিয়ে আসেন। পণ্য সরবরাহের সময় সয়াবিন তেলের ২টি কার্টুন খোলার পর তেলের বোতলের পরিবর্তে ভেতরে পানির বোতল দেখতে পান। বিষয়টি দেখে তারা বিস্মিত হন।