মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড, আত্মগোপনে কর্তৃপক্ষ প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬ শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীর নাছির কেমিক্যাল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কারখানার ভেতর কেমিক্যাল থাকার কারণে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আমাদের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা হ্লা মারমা জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কারখানার মালামালসহ আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কর্তৃপক্ষের অনুপস্থিতি স্থানীয়দের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। SHARES রাজধানী বিষয়: অগ্নিকাণ্ডকেমিকেল কারখানাচট্টগ্রামবিসিকমিরসরাই