ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮ জন

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২৫৬ জন মারা গেছেন। এছাড়া সারা দেশে মোট ৮৪ হাজার ৩৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যার সংখ্যা ৭২ জন। এছাড়া শুধু সেপ্টেম্বর মাসেই সারা দেশে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।